Back to Notices

স্বাধীনতা দিবস উদযাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি

Event July 27, 2026
গ্রীন লিফ ইউনাইটেড-এর উদ্যোগে আগামী ১৫ আগস্ট ২০২৬ (শনিবার) ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা দিবস উদযাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

দেশপ্রেমের চেতনাকে ধারণ করার পাশাপাশি সবুজ ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আসুন, স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণে একটি গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ার অঙ্গীকার করি।

উক্ত অনুষ্ঠানে সংস্থার সকল সদস্য, স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী এবং এলাকার সর্বস্তরের মানুষকে আন্তরিকভাবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।